শার্শায় দুটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।